রাজবাড়ীতে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলায় এক জনের ফাঁসি ১২ জনের বেকসুর খালাস
- আপডেট সময় : ০৬:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ১৩৬ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়া চাঞ্চল্যকর সাইফুল ইসলাম রিপন হত্যা মামলায় মো. জামাল পত্তনদার নামে এ জনের ফাঁসি ও ১২ জনকে বেকসুর খালাস প্রদান করেছে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।
মো. জামাল পত্তনদার, দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মন্ডল পারা গ্রামের মো. হোসেন পত্তনদারে ছেলে।
রবিবার বিকাল ৪ টা ৪৫ মিনিটে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ জাকিয়া পারভিন এ রায় ঘোষনা করেন।
গত ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের ৭ তাটিখে সাইফুল ইসলাম রিপন মন্ডলকে রাত ২ টা ৪৫ মিনিটে স্থানীয় দৌলতদিয়া পতিতা পল্লীর কল্পনা বাড়িওলির ২ নং গেটে সামনে প্রলোভন দিয়ে নিয়ে ১ নং আসামী জামাল পত্তনদার,মো. ইয়াছিন সেখ,মো. শহিদ,মে. সুমন শেখ ও হারুন সহ ৮/১০ জন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে।
এ হত্যা মামলায় ১৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।পরবর্তিতে দীর্ঘ ১০ বছর মামলার শুনানী শেষে এ রায় প্রদান করে আদালত।
এ হত্যা মামলায় চার্জশীট ভুক্ত ১৩ আসামীর মধ্যে জামাল পওনদার, সমসের সরদার,মো. আশরাফ হোসেন,হারুনুর রশি হারুন, ইয়াছি সেখ, শহীদকে, আমজাদ প্রামানিক,সুজন ওরফে জীবন প্রামানিক মো. রাকিব উদ্দিন বিশ্বাস,মো. রাজা প্রামানিক, সমশের আলী সেখ, মো. আাসাদ ও ইউসুফ সহ ১২ জনের বিরুদ্ধে কোন সন্দেহাতিত ভাবে প্রমানিত না হওয়ায় ১২ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
এ মামলায় আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা জানান,দীর্ঘ শুনানী শেষে আদালত যে রায়টি দিয়েছে তাতে আমারা সন্তুষ্ট।
এ রায়ে নিহত সাইফুল ইসলাম রিপনের বাবা মো. মোহন মন্ডল জানান,এ রায়ে আমার ছেলের হত্যাকারিদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি। আমার উপর অবিচার করা হয়েছে। আমি উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করব।


















