রাজবাড়ীতে অস্ত্র, মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:২৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৮০ বার পঠিত

রাজবাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে রাজবাড়ী সদর থানার দয়ালনগর এলাকার আজগর আলী মন্ডলের ছেলে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী সদর থানার দয়ালনগর এলাকায় মাসুদ রানার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানাধীন দয়ালনগর এলাকায় মাসুদ রানা’র বাড়ীতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১০ জি.আর নং-১০, তারিখ-০৭/০১/২০২৫ খ্রিঃ ধারা-The Arms Act. 1878 এর 19-A; মামলার এজাহারনামীয় মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, সে একজন শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, অস্ত্র, মাদক ও মারামারি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।




















