ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

যশোরে রিপন হত্যার ঘটনায় থানায় মামলা, তানিম আটক

ইয়াছিন আরাফাত-যশোর ;
  • আপডেট সময় : ০৭:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৩৪৫ বার পঠিত

যশোর শহরের মুজিব সড়কে, রিপন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা রূপবান বেগম বাদী হয়ে, যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন আমার ছেলে ডিসিস্ট রিপন (২৪) লেদ মিস্ত্রীর কাজ করত।গত সোমবার (১৬ অক্টোবর ) তারিখ সন্ধ্যা অনুমান সাড়ে সাতটার দিকে আমার ছেলে ও তার বন্ধু মোস্তাফিজুর রহমান, বিপুল হোসেনদের নিয়ে কেনাকাটা করার উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে, পূর্ব পরিকল্পিতভাবে চাচঁড়া ডালমিল এলাকার আব্দুর জব্বারের ছেলে তানমীন হোসেন ইমন সহ অজ্ঞাতনামা আসামীরা চাকু দ্বারা কুপাইয়া রক্তাক্ত জখম করে। তিনজনকেই চিকিৎসার জন্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ডিসিস্ট রিপন’কে মৃত ঘোষণা করেন।

এঘটনায় ডিবি’র এলআইসি টিম তদন্তে মাঠে নেমে, তথ্য প্রযুক্তির সহায়তায়, ঘটনায় জড়িত আসামীর অবস্থান সনাক্ত করে। ডিবির এসআই শাহীনুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশ পরিদর্শক রেজাউল করিম কে নিয়ে অভিযান পরিচালনা করেন । বুধবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ঘটনায় জড়িত আসামী তানমীন হোসেন ইমন (২০) কে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুসহ গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিম হোসেন স্বীকার করে যে, আসামীরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অত্র হত্যাকান্ড সংঘটিত করেছে।

ট্যাগস :

যশোরে রিপন হত্যার ঘটনায় থানায় মামলা, তানিম আটক

আপডেট সময় : ০৭:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩