যশোরে বাকপ্রতিবন্ধী লতিফের চোরাই ভ্যান উদ্ধার : গ্রেফতার-১
- আপডেট সময় : ০৮:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২১৮ বার পঠিত

যশোর ডিবি অভিযান চালিয়ে বাকপ্রতিবন্ধী ব্যক্তির চোরাই যাওয়া ভ্যানটি উদ্ধার করেছে। রোববার (২৩ জুলাই) অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মিরাজ বিশ্বাস (৪০) নড়াইলের জুড়লিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে সে অভয়নগরের বাগুটিয়া গ্রামে বসবাস করছে।
বাকপ্রতিবন্ধী ভ্যানচালক আঃ লতিফ বলেন-৩০ মে সকাল ১১টার দিকে নতুন খয়েরতলা পালবাড়ী ভাস্কয মোড় এলাকা থেকে ভ্যানটি ভাড়া দেয়ার কথা বলে অজ্ঞাতনামা ৩ ব্যক্তি নিয়ে যায়। পরে তারা আর ফিরে না আসায় আমি বুঝতে পারি আমার ভ্যানটি খোয়া গেছে। অনেক খোঁজাখুজি করে না পেয়ে বিষয়টি আমি ডিবি পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার)পিপিএম মহোদয়ে বিষয়টি জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) কে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।
ডিবি সূত্রে জানাযায়,ডিবি’র এলআইসি টিম গোপন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধায় অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত চোর চক্রের সদস্য মিরাজকে উক্ত ভ্যান গাড়িসহ হাতে নাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির বিষয়টি স্বীকার করে।
পরে প্রতিবন্ধী আঃ লতিফ উদ্ধারকৃত ভ্যান ও গ্রেফতারকৃত চোরকে সনাক্ত করলে আঃ লতিফের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার মামলা দায়ের করলে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।




















