ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোবাইল নিয়ে অভিমান, এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মেজবাহ মুহিব তাহসিন,রংপুর:
  • আপডেট সময় : ০৩:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ২১৭ বার পঠিত

রংপুর নগরীর কোতোয়ালী থানার পশ্চিম খাসবাগ এলাকায় মোবাইল ফোন নিয়ে পারিবারিক অভিমান থেকে জান্নাতুল ফেরদাউস জেবা (২১) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি মো. জাহাঙ্গীর আলম ও মোছা. শারমিন আক্তারের কন্যা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২৬ জুন ২০২৫ থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল জেবার। প্রস্তুতির সময় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করলেও তা না মানায় তার বাবা-মা মোবাইলটি নিয়ে নেন। এতে অভিমান করে জেবা নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে ঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ সূত্র আরও নিশ্চিত করেছে, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি।

তদন্তকারী কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

মোবাইল নিয়ে অভিমান, এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় : ০৩:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫