ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৯১ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে ফোরকান শেখ (২৬) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ফোরকান শেখ আলফাডাঙ্গা ইউনিয়নের জাটিগ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওই গ্রামের আলম শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে ফোরকান শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩০০ টাকা জরিমানা করা হয়। পরে তাকে আলফাডাঙ্গা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ফোরকান শেখকে প্রথমে থানায় রাখা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০২:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬