ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

মাটিরাঙ্গার দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

মো: আরিফুল ইসলাম-মাটিরাঙ্গা (খাগড়াছড়ি):
  • আপডেট সময় : ০৯:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৭২২ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় দুই ইটভাটায় ১৮ হাজার ৩’শত ৫৭ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর ) বিকেলের দিকে ওই দুই ইটভাটায় অভিযান পরিচালনা করেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। এসময় ফরেস্টার মো. তাওহীদুর রহমান লিটন উপস্থিত ছিলেন।

অভিযানকালে অনুমোদহীন ইটভাটায় কয়লার বদলে জ্বালানি হিসেবে গাছ কেটে কাঠ সংগ্রহ ও মজুদ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ধারামতে এইচএনজে ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা এবং এমআরবি ইটভাটা মালিককে ১ লাখ টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত।

একইসাথে এইচএনজে ইটভাটায় আনুমানিক ৩,১১১ ঘনফুট এবং এমআরবি ইটভাটায় আনুমানিক ১৫,২৪৬ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। এসব কাঠ মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর হোসেনের জিম্মায় দেয়া হয়। একই সাথে জব্দকৃত কাঠ বিধি মোতাবেক নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। এতে ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মাটিরাঙ্গার দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩