ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

মা‌টিরাঙ্গায় বজ্রপা‌তে কিশোরের মৃত্যু

মো. আরিফুল ইসলাম-খাগড়াছ‌ড়ি:
  • আপডেট সময় : ০৯:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩০ বার পঠিত

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গার ১০নং মুস‌লিমপুরের ১নং ওয়ার্ড এলাকায় ‌বজ্রপা‌তে আ‌রিফ হো‌সেন ( ১৮) না‌মে এক কিশোকের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সে মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালের দি‌কে এ ঘটনাটি ঘটে। আরিফ হোসেন একই এলাকার আবুল হোসেনের মেঝো ছেলে।

স্বজনরা জানায়, বিকালে গুড়ি গুড়ি বৃষ্টিতে আরিফ তার বোনের বাসায় যাবার সময় সলিং রাস্তা অতিক্রম করতেই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় প্রছন্ড শব্দে প্রকম্পিত হয়ে ঘটনাস্থলের ইটভেঙ্গে মাটিতে গর্ত হয়ে যায়।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ(ও‌সি )মো: জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যানমাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। এসময় নিহতের মা-বাবাসহ স্বজনদের স্বান্তনা দেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় মরদেহ দাফনের জন্য দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নিহতের পিতা মো. আবুল হোসেনের হাতে নগদ বিশ হাজার টাকা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

মা‌টিরাঙ্গায় বজ্রপা‌তে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩