ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

মাটিরাঙ্গায় এসএসসি ৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি :
  • আপডেট সময় : ১২:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৩১৫ বার পঠিত

প্রতিবছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসএসসি ৯২ গ্রুপের মাটিরাঙ্গার বন্ধুদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

রোববার ১৩ রমজান (২৪ মার্চ) খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের কৃষ্ণচুড়া তলায় ইফতার পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক মো. খাদেমুল ইসলাম।

আলোচনা সভায় খাগাড়ছড়ির মানিবক বন্ধু মো. দিদারুল আলম দিদার, এসএসসি ৯২ গ্রুপের মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মুজিবুর রহমান ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মো. আব্দুল মালেক, খাগাড়ছড়ি সদর উপজেলা সমন্বয়ক মো. মনিরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভা সমন্বয়ক প্রীতিবালা ত্রিপুরা, গুইমারার বন্ধু হরিপদ্ম ত্রিপুরা, গুইমারার বন্ধু শিরিন বালা ত্রিপুরা, মাটিরাঙ্গার বন্ধু মো. ইউনুছ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বন্ধুদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির তাগিদ দিয়ে বক্তারা বলেন, এসএসসি ৯২ গ্রুপকে একটি পরিবারে পরিনত করার মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে। জাতি, ধর্ম, বর্ণের উর্ধ্বে উঠে বন্ধুদের বিপদ-আপদে নি:স্বার্থভাবে পাশে দাঁড়াতে হবে। এসময় বক্তারা খুব দ্রুত সময়ের মধ্যে খাগাড়ছড়িতে বড় পরিসরে বন্ধু উৎসব আয়োজনের পক্ষে মতামত তুলে ধরেন।

ইফতার মাহফিলে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত, অসুস্থ বন্ধুদের সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গার বন্ধু মো. আব্দুস সালাম।

দোয়া ও ইফতার মাহফিলকে ঘিরে বিকাল ৪টা থেকেই বন্ধুরা জড়ো হতে থাকে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃষ্ণচুড়ার তলায়। দীর্ঘদিন পরে আবারো ফেলে আসা অতীতকে আলিঙ্গন করেন বন্ধুরা। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া এসএসসি ৯২ গ্রæপের বন্ধুদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ইফতার মাহফিল।

মাটিরাঙ্গায় এসএসসি ৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১২:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪