ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

মাটিরাঙ্গাতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধন প্রকল্প কর্মশালা অনুষ্ঠিত

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৬:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ৩৬০ বার পঠিত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থার আওতাধীন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী’র সভাপতিত্বে ও মহিলা সংস্থার ক্যাটারিং ট্রেডের প্রশিক্ষক জাকিয়া আহমেদ এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, খাগড়াছড়ি জেলা মহিলা লীগের সভাপতি বিউটি ত্রিপুরা ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের কর্মকর্তা আশা ত্রিপুরা।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে জন্য যা কিছু করার প্রয়োজন, সবই করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নারীদেরকেও শিক্ষা, দীক্ষাসহ সকল কাজে স্মার্ট হতে হবে। পাহাড়ের নারীদের সংগ্রামী উল্লেখ করে তিনি বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র।

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের কর্মকর্তা আশা ত্রিপুরা জানান, মাটিরাঙ্গাতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মাধ্যমে ২০২১ সাল থেকে বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশনডিজাইন, ইন্টোরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স প্রশিক্ষণের মাধ্যমে ১৬৫০জন নারীকে স্বাবলম্বী করা হয়েছে এবং ৫টি ট্রেডে বর্তমানে ২৫০ জন প্রশিক্ষনার্থীর মাঝে প্রশিক্ষণ চলমান রয়েছে।

এর আগে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান প্রশিক্ষনার্থীরা।

মাটিরাঙ্গাতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধন প্রকল্প কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩