ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মর্মান্তিক মৃ-ত্যু: শিশু শ্রেণির ছাত্র জায়ানকে স্মরণ করে আলফাডাঙ্গায় মানববন্ধন

আজিজুর রহমান,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১৪১ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া এলাকায় জাবেদ পারভেজ কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্র মোহাম্মদ জায়ান রহমান–এর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই অকালমৃত্যুর প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, “এ ধরনের নির্মম ঘটনার বিচার না হলে সমাজে দৃষ্টান্ত স্থাপন সম্ভব নয়। দায়ীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।”
অভিভাবক–শিক্ষকরা জানান, শিশু জায়ানের অস্বাভাবিক মৃত্যু তাঁদের মর্মাহত করেছে। তারা বলেন— “এ মৃত্যুকে কোনোভাবে স্বাভাবিক বলা যায় না। আমরা খুনির দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই।”
জাবেদ পারভেজ কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ জায়ানের মৃত্যুকে বেদনাদায়ক উল্লেখ করে গভীর শোক প্রকাশ করে। বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, জায়ানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
স্থানীয়দের ঐক্যবদ্ধ দাবি, দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মানববন্ধনে জাবেদ পারভেজ কিন্ডারগার্টেন এবং জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট–এর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যানার–ফেস্টুন হাতে দাঁড়িয়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আলফাডাঙ্গা থানা পর্যন্ত গিয়ে ন্যায্য বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আলফাডাঙ্গা থানার এসআই লিয়াকত হোসেন উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, “পালাতোক আসামিদের নাম লিখিত ভাবে দিতে অনুরোধ করছি, যাতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত জায়ানের মা সিনথিয়া বেগম, চাচা হাবিবুর রহমান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন বিএনপি নেতা খসবুর রহমান খোকন, নুরুজ্জামান খসরু, আমিনুর রহমান, এবং সবশেষে এসে যোগ দেন আরিফুর রহমান দোলন।
শোকাহত এলাকায় ন্যায় বিচারের প্রত্যাশা
জায়ানের মৃত্যুতে পাকুড়িয়া–সহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, “দ্রুত বিচার এবং দায়ীদের কঠোর শাস্তির মধ্য দিয়েই জায়ানের মৃত্যুর প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।”

মর্মান্তিক মৃ-ত্যু: শিশু শ্রেণির ছাত্র জায়ানকে স্মরণ করে আলফাডাঙ্গায় মানববন্ধন

আপডেট সময় : ০২:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫