ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত-৫

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৯:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২১৭ বার পঠিত

ভোলা সদর উপজেলায় মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হ‌ওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন নামক জায়গায় একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে গাড়ি দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডোবায় পড়ে যায়।

এসময় দুটি গাড়িতে থাকা অন্তত ৫ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ৩ জন ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের মো. রহিম মিয়ার ছেলে মোঃ শাহীন আহমেদ, উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজ হাওলাদারের ছেলে মোঃ লিটন হাওলাদার এবং একই ওয়ার্ডের শাহজাহান মিয়ার ছেলে মোঃ মিলন ফরাজি। তবে আহত অন্য ২ জনের কোন তথ্য জানা যায়নি। 

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবে।

ট্যাগস :

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত-৫

আপডেট সময় : ০৯:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪