ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক 

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৪৩ বার পঠিত

ভোলায় বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা সহ ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। 

যৌথ বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনী ভোলা টিমের  নৌ কন্টিনজেন্ট লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আটককৃতদের কাছ থেকে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮৭ বোতল ফেন্সিডিল ও ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি রামদা, ৬টি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়। 

মুফতাদি উল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট সংলগ্ন মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। নৌবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, গতকাল রাতেই আটকদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ওই থানায় মাদক আইনে একটি মাদক মামলা করা হয়েছে। জনস্বার্থে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান  মুফতাদি।

ট্যাগস :

ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক 

আপডেট সময় : ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪