ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড

আশিকুর রহমান শান্ত,ভোলা:
  • আপডেট সময় : ০৯:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৭১ বার পঠিত

ভোলার সদর উপজেলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড ও ভ্যাট বিভাগ।

রবিবার (১৯ এপ্রিল) সকালে এক যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১১টায় কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ভোলা সদর থানাধীন চক বাজার এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকার দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব সিগারেটের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৩২ হাজার টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব নকল সিগারেট অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। জব্দকৃত সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড

আপডেট সময় : ০৯:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬