ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাতিজিকে ধর্ষণ চেষ্টা মামলায় চাচা আটক

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০২:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৭৩৭ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি শহীদুল ইসলাম শহীদকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সদর থানাধীন গেইটপাড় সিএনজি স্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। শহীদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকার আব্দুস সবুরের ছেলে।

সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আবরার ফয়সাল সাদী।

তিনি জানান, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ভাতিজীকে কুনজর দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর রাতে ভিকটিম প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে আসলে মুখে গামছা বেঁধে পুকুরের পূর্ব পাড়ে সরিষার ক্ষেতে নিয়ে জোরপূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে তার চাচা। এসময় ভিকটিমের চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে এলে শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম (১৬) নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরপর ৫ ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সদর থানার গেইটপাড় সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব কর্মকর্তা আরো বলেন, আসামিকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ভাতিজিকে ধর্ষণ চেষ্টা মামলায় চাচা আটক

আপডেট সময় : ০২:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪