ভাঙ্গায় কাজী জাফরউল্লাহর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১৫০ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ এর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে দশটায় ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ, চান্দ্রা, নুরুল্লাগঞ্জ, মানিকদহ,হামিরদী,আলগী, ঘারুয়া ও তুজারপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফর উল্লাহ তার নিজ বাড়িতে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন , ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকরামুজ্জান রাজাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগমান করার জন্য দলের সকলকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুণরায় নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




















