বোয়ালমারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৮:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১২০ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে এগারো টায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ-সভা অনুষ্ঠিত হয়।
সভায়, উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলারানী সাহা, সমাজসেবা কর্মকর্তা,কারিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সঞ্জয় কুমার সাহা। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। বোয়ালমারী বার্তা সম্পাদক সাংবাদিক এড,কোরবান আলী।
পৌর জামায়াত ইসলামী আমীর ও জেলা জামায়াত সদস্য, মাওলানা নিয়ামুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক,কামাল উদ্দীন,পৌর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী,উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও শুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান বলেন,শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি যথাযথ মর্যাদায় পালন করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন, কোন অবস্থায় ছেড়া, অথবা ময়লা পতাকা উত্তোলন না করা হয়, সম্ভব হলে, প্রতি বছর একটি নতুন পতাকা ক্রয় করে উত্তোলন করার পরামর্শ দেন।




















