ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে বিপুল ভোটে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত এমএম মোশাররফ হোসেন

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১০৭ বার পঠিত

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া বিপুল ভোটে নির্বাচিত, তিনি ৮ হাজার ৮৮১ ভোট বেশি পেয়ে টানা চতুর্থবার নির্বাচিত হয়েছেন। এখানে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রথমবার নির্বাচন করেই বিজয়ী হয়েছেন যথাক্রমে এম এম শফিউল্লাহ সাফি এবং মোছাম্মত শাহানাজ বেগম। শফিউল্লাহ ২ হাজার ৭৮৪ ও শাহানাজ বেগম ১ হাজার ৪৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, চেয়ারম্যান পদে মুশা মিয়া দোয়াত-কলম প্রতীক নিয়ে ৪৩ হাজার ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু পেয়েছেন ৩৪ হাজার ৩৫৫ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ৮৮১। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা এম এম শফিউল্লাহ শাফি।
তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাহাদুল আক্তার তপন (উড়োজাহাজ) পেয়েছেন ৩৬ হাজার ১৩৩ ভোট। ভোটের ব্যবধান ২ হাজার ৭৮৪। এদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১ হাজার ৪৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মোছা. শাহানাজ বেগম (ফুটবল)। তিনি পেয়েছেন ২৪ হাজার ১৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিকা রানী রাজবংশী (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২৩ হাজার ১৪৪ ভোট।

এ উপজেলায় মোট চারজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এমএম মোশাররফ হোসেন, শরীফ সেলিমুজ্জামান লিটু, লিটন মৃধা ও সৈয়দ রাসেল রেজা,
নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক হয়েছে বলে জানান এলাকার সাধারণ বাসিন্দারা।

বোয়ালমারীতে বিপুল ভোটে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত এমএম মোশাররফ হোসেন

আপডেট সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪