ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমামীতে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত

এমএম জামান,বোয়ালমারী(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১৬৭ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারীতে সনাতন ধর্মীয় অনুষ্ঠান নামযজ্ঞতে যাওয়ার পথে ট্রাকচাপায় ভ্যানে থাকা দুই যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরো দুইজন। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার ২৫ অক্টোবর গভীর রাতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের সাতৈর ইউনিয়নের কানখরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন,ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের মধু সাহা (৪৫) ও সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের নারায়ণ চন্দ্র সাহা (৪৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রাম থেকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে ব্যাটারীচালিত ভ্যানযোগে সনাতন ধর্মীয় নামযজ্ঞানুষ্ঠান শুনে ভ্যানচালকসহ ৪জন বাড়ি ফিরছিলেন। তারা কানখরদি মাদ্রাসা এলাকায় পৌছালে সামনে থেকে আসা ফরিদপুরগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মধু সাহা ও নারায়ণ চন্দ্র সাহা মারা যান। এ ঘটনায় সঞ্জয় বণিক ও নেপাল সাহা নামে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নিহতরা সকলেই বোয়ালমারীর সাতৈর বাজারের ব্যবসায়ী।

এ ব্যাপারে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রয়েল আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ ও আহতদের উদ্ধার হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ট্রাকটিকে থানা পুলিশ হেফাজতে নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “ট্রাকের চাপায় অটোভ্যানের দুইজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবারের কোন অভিযোগ না করায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোয়ালমামীতে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৬:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫