বেনাপোল পৌর নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে,নারী ভোটারের উপস্থিতি বেশি
- আপডেট সময় : ০৫:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১৪৪ বার পঠিত

বেনাপোল পৌর নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে,নারী ভোটারের উপস্থিতি বেশি
বেনাপোল পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ১২টা কেন্দ্রে ভোট শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ভোটারদের বিপুল উপস্থিতি রয়েছে। নারী ভোটারের উপস্থিতি বেশি পরিলক্ষিত হয়েছে।
তবে ইভিএমে ভোট ধীরগতিতে চলছে বলে জানিয়েছেন অধিকাংশ ভোটা। সোমবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা যায়। একাধিক লাইনে দাঁড়িয়ে রয়েছেন নারী-পুরুষ। প্রায় সবার হাতে ভোটার স্লিপ। যশোর জেলার সম্পাদক তসলিম-উর-রহমান কেন্দ্রের পরিবেশ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিস্থিতি দেখা গেছে।
তবে ইভিএমে ভোটদানে ধীরগতির অভিযোগ তুলেছেন ভোটাররা। এ সমস্যায় বেশিরভাগ ভোটার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গলদঘর্ম হচ্ছেন।
এ কেন্দ্রে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিম উদ্দীন গাজী বলেন-তিনি কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ জানিয়ে প্রশাসনের নজরদারি দাবি করে বলেন, ২/৩ তিন ঘণ্টা দাঁড়িয়েও অনেকে ভোট দিতে পারছেন না। শুনেছি বয়স্কদের দুপুরের দিকে আসতে বলা হচ্ছে। তিনি বলেন, আমার মাথা খারাপ অবস্থা। অনেকক্ষণ চেষ্টা করেও ভোট দিতে পারিনি। অফিসার বলছে বেলা ১২টায় আসতে।
একই কেন্দ্রে বেনাপোল দিঘীরপাড় গ্রামের বাসিন্দা আবু সাত্তার সাংবাদিকদের বলেন-তিনি ৫ নং ওয়ার্ডের ভোটার। পেশায় কবিরাজ। কাজ ফেলে ভোট দিতে এসে দাঁড়িয়ে আছি, দ্রুত ভোট দিয়ে চলে যাওয়ার ইচ্ছে ছিল-বলেন এই কবিরাজ।
দিঘীরপাড় গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন ভোট দিয়েছেন বেনাপোল বাজার পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি বলেন, কিসব মেশিন ফিট করেছে, তাতে ৪ বার বোতাম চাপার পর মার্কা উঠছে। এতে বেশ সময় লেগে যাচ্ছে। তবে ইভিএমে ভোট দেয়ার অভিজ্ঞতা নতুন দাবি করে বলেন, ‘বুঝতি পারলি ভালো, না পারলি সমস্যা-যোগ করেন আনোয়ার।’
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম বলেন, দুই একটি মেশিনে সমস্যা হচ্ছে। তবে ভোট যেন দ্রুত নেয়া যায় সে ব্যবস্থা হচ্ছে।




















