ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিপুল পরিমান ট্যাপেন্টাডল-ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

মাসুদুর রহমান রুবেল - ঢাজা:
  • আপডেট সময় : ০৫:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১০০ বার পঠিত

সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ৬ হাজার ৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৯৫ বোতল ফেনসিডিলসহ ৪জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার ডিইপিজেড থেকে ও বুধবার বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার বাসিন্দা মোঃ তানভির হোসেন সিফাত (২৮), গাজীপুর জেলার বাসিন্দা মোঃ ইলিয়াছ হোসেন ইমরান (৩৮) ও মোঃ রাব্বি হাসান রাতুল (২০) এবং কুষ্টিয়া জেলার বাসিন্দা মোঃ সুন্নত আলী (৩৯)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাব্বি হাসান রাতুলের বিরুদ্ধে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে আশুলিয়া থানাধীন ডিইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ২৯৫ বোতল ফেনসিডিলসহ ইলিয়াছ হোসেন, সুন্নত আলী ও রাব্বি হাসান নামে ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার বিকেলে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তানভির হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিপুল পরিমান ট্যাপেন্টাডল-ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৫:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪