ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

বিএনপি জামায়াতের হাত ধরে লাশের রাজনীতি করছে ভোলায় শান্তি সমাবেশে- ড. শান্ত

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৯:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২২১ বার পঠিত

বিএনপি বাংলাদেশে জামায়াতের হাত ধরে লাশের রাজনীতি করছে, কোন দেশ বিরোধী অপশক্তিকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একজন মুক্তিযুদ্ধোর সন্তান হিসেবে, জীবন দিতে প্রস্তুত। বিএনপির দেশবিরোধী হরতাল ও ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় ভোলার শান্ত নীড়ে নারী নেতৃবৃন্দের নিয়ে অনুষ্ঠিত এক শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত এ কথা বলেন।

দৌলতখান- বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে নারী সমাবেশে তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করে চলছেন তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে বাংলাদেশ বদলে গেছে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি ও জামায়াত সারা দেশে নৈরাজ্যের সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের এই নৈরাজ্য রাজপথে মোকাবিলা করবে।

দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাবুল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ টুকু, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন।

আরো বক্তব্য রাখেন বৌরহানউদ্দিন পৌরসভার নারী নেত্রী তাসলিমা বেগম, উত্তর জয়নগর ইউনিয়নের নারী নেত্রী আরজু বেগম। শান্তি ও উন্নয়ন সমাবেশে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার হাজার হাজার নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বিএনপি জামায়াতের হাত ধরে লাশের রাজনীতি করছে ভোলায় শান্তি সমাবেশে- ড. শান্ত

আপডেট সময় : ০৯:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩