বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১০৬ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে, ১৫২ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইঞ্জিনিয়ার এম এ মজিদ এর আয়োজনে ১৫ (আগস্ট) শুক্রবারে এক দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উক্ত দোয়া মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এম এ মজিদ,এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা খলিলুর রহমান,ওলামা দল নেতা মাওলানা নাজমুল হাসান,যুবদল নেতা মামুনুর রশীদ,সাবেক ছাত্র নেতা আব্দুল হাকিম সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন তারুন্দিয়া বাজার জামে মসজিদের খতীব মাওলানা শিব্বির আহমেদ।


















