ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিএনপির কার্যালয়ে ভাংচুর, মামলায় হাতীবান্ধায় আটক – ৩

জাহিদুল ইসলাম জাহিদ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ১০:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ২১৯ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৩ অক্টোবর) রাত ১২টার দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকা থেকে ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে দইখাওয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। একই সাথে সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে আটক করে।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাহিদুল ইসলাম জাহিদ ভেলাগুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজার পার্টি অফিস ভাংচুর মামলায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

ট্যাগস :

বিএনপির কার্যালয়ে ভাংচুর, মামলায় হাতীবান্ধায় আটক – ৩

আপডেট সময় : ১০:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪