বালিয়াকান্দিতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১৮৬ বার পঠিত

নির্বাচন কমিশনের গণতন্ত্র হত্যার ফরমায়েশি তফসিল ঘোষণার প্রতিবাদে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বালিয়াকান্দি আমতলা বাজারে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বালিয়াকান্দি আমতলা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব খন্দকার মশিউল আজম চুন্নুর এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়। প্রায়ই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় হরতালের সমর্থনে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।
বিক্ষোভের পরপরই বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নেতৃত্বে পুলিশের ও আনসারের সমন্বয়ে গঠিত একটি টিম বালিয়াকান্দি আমতলা বাজার পৌঁছানোর আগেই মিছিল কারীরা সবার শেষ করে চলে যান।




















