বালিয়াকান্দিতে রনজিত দে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ২০৪ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরআডকান্দি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে’র রহস্য জনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার সচেতন নাগরিক বৃন্দ ও সহকর্মীরা।
সোমবার (২২জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার সময় বালিয়াকান্দি মধুখালী সড়কের আড়কান্দি কালীবাড়ি মোড় এলাকার সচেতন নাগরিক বৃন্দ ও সহকর্মীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে রতন কুমার দে,এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অলোক কুমার ঘোষ,বালিয়াকান্দি রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি, দেবাশীষ বিশ্বাস, কালাচাঁদ দে, হাসান বিশ্বাস, টিটু খাঁন, মোস্তফা মন্ডল,পলাশ মিয়া আরিফসহ এলাকার অনেকেই, ও বাংলাদেশ গ্রাম পুলিশের রিট বাস্তবায়ন কমিটির সভাপতি উজ্জ্বল খান,
এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে রনজিৎ হত্যার কারণ উদ্ঘাটন সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, এ হত্যাকান্ডে বেশ কিছু ক্লু আমাদের হাতে এসেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলে জানান।


















