ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও টাকা ছিনতাই: মামলা করায় হুমকির অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৯৪ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে নির্মাণ সামগ্রী ব্যবসায়ী হারুন অর রশিদকে কুপিয়ে জখম করে পাঁচ লাখেরও বেশি টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা করার পর আসামিরা ভুক্তভোগী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গত ২২ ডিসেম্বর রাত ১০টা ১৫ মিনিটের দিকে বহরপুর বাজারের হেলালের পাটের ঘরের সামনে এ ঘটনা ঘটে। হারুন অর রশিদ স্থানীয় ব্যবসায়ী এবং আকিজ সিমেন্ট কোম্পানি ও আকিজ প্লাস্টিক লিমিটেডের রাজবাড়ী জেলার পরিবেশক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, কিছুদিন আগে হারুন অর রশিদ তার স্ত্রীর নামে থাকা জমি এক কোটি ২০ লাখ টাকায় বিক্রি করেন। এই খবর জানার পর আসামিরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ২২ ডিসেম্বর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এবং সঙ্গে থাকা পাঁচ লাখ সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ২৪ ডিসেম্বর হারুন অর রশিদ বালিয়াকান্দি থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলো, বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের রুবেল মাহমুদ সুমন, মঞ্জু বিশ্বাস, রেজাউল মণ্ডল, শামীম বিশ্বাসসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।

ভুক্তভোগী হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, মামলার পর থেকেই আমাকে এবং আমার পরিবারকে বিভিন্ন ফোন নাম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা আতঙ্কে আছি। পুলিশকে সব জানিয়েছি, কিন্তু এখনো কেউ গ্রেফতার হয়নি।”

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে। তারা পলাতক রয়েছে। তবে আমরা তাদের ধরতে বদ্ধপরিকর।”

আসামিরা এখনো পলাতক থাকায় ব্যবসায়ী হারুন অর রশিদ এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতারে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও টাকা ছিনতাই: মামলা করায় হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৮:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫