সংবাদ শিরোনাম ::
বালিয়াকান্দিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
প্রতিদিনের খবর ডেস্ক ::
- আপডেট সময় : ১০:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১৮৯ বার পঠিত
মো. আজমল হোসেন, বালিয়াকান্দি(রাজবাড়ী):
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
৩১ জানুয়ারি মঙ্গলবার সকালে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২দিন ব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
উক্ত বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমূখ।
উক্ত প্রতিযোগিতার দ্বিতীয়দিন বুধবার সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিদ্যালয় চত্বরে অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
























