বালিয়াকান্দিতে জাতীয় সমাজসেবা দিবস পালন
- আপডেট সময় : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৭৯ বার পঠিত

“নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ওয়াকাথন, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে স্টেডিয়াম মাঠে সকল যুবক, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ উপস্থিত সকলের মধ্যে দ্রুত গতিতে হাটার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মুক্ত আড্ডা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স, উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আফরোজা জেয়াজমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন পরিবার, বালিয়াকান্দি তেতুলিয়া বাজার এ্যাসেডের পরিচালক মোহাম্মদ সাজাহান সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সমন্বয়ক কাজী সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আজমল হোসেন, কম্পিউটার প্রশিক্ষক মোঃ দাউদ হোসেন প্রমুখসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মুক্ত আড্ডায় উপস্থিত সকলে দেশের বর্তমান পরিস্থিতি, দেশের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।




















