বালিয়াকান্দিতে আউট অব চিলড্রেন কর্মসূচি’র শিক্ষকদের দিন ব্যাপি প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭১ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবকম্পোনেন্ট (২.৫) এর আওতাধীন, আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি কার্যক্রম পরিচালনার লক্ষে উপজেলার ৭০ টি শিখন কেন্দ্রের ৭০ জন শিক্ষকদের নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯ টা হতে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বালিয়াকান্দি দাখিল মাদ্রাসার হল রুমে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে শিখন কেন্দ্রের ৭০ জন শিক্ষক ৫ ম শ্রেণির প্রতিটি বিষয়ভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
আউট অব স্কুল চিলড্রেন কর্মসুচি ও ডিএমপির সহযোগী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট সেন্টার (এনডিসির) বালিয়াকান্দি উপজেলা ম্যানেজার মোঃ আজমল হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মাহফুজুর রহমান (রাসেল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি দাখিল মাদ্রাসার (সুপার) মোহাম্মদ কামরুজ্জামান, আউট অব স্কুল চিলড্রেন কর্মসুচী ও ডিএমপির রাজবাড়ি জেলা ম্যানেজার মোহাম্মদ জাকারিয়া (জিকু), অত্র সংস্থার সুপারভাইজার, হুমায়ুন কবির, সুমন দাস, শহিদুল ইসলাম (আক্কাস), তারেকুর রহমান, সায়েম আহমেদ প্রমুখসহ রাজবাড়ী সদর উপজেলার সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।




















