বাগেরহাটে বাল্য বিবাহ বন্ধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৫৬ বার পঠিত

“যৌন হয়রানি বন্ধ করি কিশোরী বান্ধব পরিবেশ গড়ে তুলি” শীর্ষক কিশোরী আন্দোলনের ৬ মাসব্যাপী বাল্যবিবাহ বন্ধে আন্দোলনের সমাপনী অনুষ্ঠানে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে সমাপ্ত হলো ।
বুধবার (৮ই নভেম্বর) সকালে ইউএনএফপি এর অর্থায়নে , কেয়ার বাংলাদেশ এর কারিগরীসহাযোগিতায় এফপিএবি এর সহযোগীতায় আস বাংলাদেশ, বাদাবন সংঘ, বাঁধন মানব উন্নয়ন সংস্থা, শাপলা যুব সংঘ , সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে বাগেরহাট এসিলাহা মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইন চার্জ কে এম আজিজুল ইসলাম।
এ্যাকসিলারেটিং এ্যাকশন টু এইন্ড চাইল্ডম্যারেজ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আহবায়ক ঝিমি মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যন্যদের মধ্যে উপস্তিত ছিলেন বিশিষ্ট শিক্ষা বিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কেয়ার বাংলাদেশের টেকনিকাল কোঃঅর্ডিনেটর সুরাইয়া সুলতানা, সমাজ সেবক হাজরা শহিদুল ইসলাম বাবলু, প্রাক্তন প্রধান শিক্ষক মুখার্জী রবিন্দ্র নাথ, এফপিএবি এর জেলা কর্মকর্তা রওশন আরা এফপি এবিকোঃ অর্ডিনেটর সীমা আক্তার, মোঃ মুসফিকুর রহমান, মোঃ জাকির হোসেন, সুজন সম্পাদক শেখ হাসিবুর রহমান, গোপিনাথ সাহা এছাড়া সুশীলসমাজের প্রতিনিধি, বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এনজি ও কর্মকর্তা, মিডিয়া কর্মীসহ শতা ধিককিশোরী এতে অংশ নেয় ।
এর আগে একটি র্যালী শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহোট সাংস্কৃতিক ফাউন্ডেশনে শেষ হয় । এছাড়া ৫টি সেচ্ছাসেবী বেসরকা রি সংগঠনের সংশ্লিষ্ট বিভাগের কর্যক্রমের উপর একটিস্টল সকলের জন্য প্রদর্শন করা হয় । ৫টি বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এর আয়োজন করে ।




















