বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিম্নমানের মালামাল ক্রয়ের কারণে উন্নত গ্রাহক সেবা থেকে বঞ্চিত জনগণ
- আপডেট সময় : ১১:৫৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১৫৪ বার পঠিত

সারা বাংলাদেশব্যাপী ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের আজ তৃতীয় দিন।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা /কর্মচারী তৃতীয় দিনের মত মূল ০২টি দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন।
১। বিআরইবি এবং পিবিএস একই সার্ভিস কোডের আওতায় পরিচালনা করতে হবে, অর্থাৎ অভিন্ন চাকুরী বিধি।
২। সকল অনিয়মিত ও চুক্তিভিত্তিক (দৈনিক হাজিরা ভিত্তিক কাজ নাই মজুরি নাই) কর্মচারীদের নিয়মিত করা।
একই পদে একাধিক গ্রেডের বৈষম্য, পদোন্নতি, পদমর্যাদা, বেতন বাতা সহ সকল ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয় জনিত কারণে পবিস এলাকায় নির্মিত লাইন রক্ষণাবেক্ষণের ব্যয় বৃদ্ধি, গ্রাহক হয়রানি, জরুরী বিদ্যুৎ সেবা বিঘ্নিত, নিয়োগ বাণিজ্য এবং বদলি বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদে, সারাদেশের ৮০টি পবিসের সকল কর্মকর্তা /কর্মচারীগণ কর্মবিরতি পালন করছেন এবং তাদের সম্মিলিত দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।




















