বহরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাঁদে, হতাহত নেই
- আপডেট সময় : ০৬:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ২৭১ বার পঠিত

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সড়কের বহরপুর মাতুব্বরের মোড় (দড়িপাড়া মোড়) রাজবাড়ী থেকে ছেড়ে আসা চৌধুরী ডিলাক্স এর একটি বাস বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় স্বীকার হয়।
বুধবার (৯ আগস্ট) সকালে বালিয়াকান্দি উপজেলার ইউনিয়নের বহরপুর মাতুব্বরের মোড় (দড়িপাড়া) এলাকায় রাজবাড়ী থেকে বালিয়াকান্দিগামি চৌধুরী ডিলাক্সের একটি বাস যার নম্বর (রাজবাড়ী ব ০৫ – ০০০৫) বাসটি বেপরোয়া অবস্থায় আসছিল। মোড় ঘুরতেই হঠাৎ সামনে ট্রাক দেখতে পেয়ে গাড়িটি সোজা খাদে নামিয়ে দেয়। তবে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাস চালকের বেপরোয়া গতির কারণে মোড় ঘুরতে সামনের গাড়ি নজরে আসেনি। যার কারণে ট্রাক দেখে ড়্রাইভার বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তা থেকে বাস খাঁদে পড়ে যায় এবং মারাত্মক দুর্ঘটনার কবল থেকে যাত্রী সাধারণ কোনো রকমে প্রাণে রক্ষা পায়।


















