ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বরাট একতা ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৩৩৪ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন অবস্থিত বরাট একতা ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টায় বরাট বাজার সংলগ্ন বরাট একতা ক্লাবের নিজস্ব মাঠে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টানটান উত্তেজনাপূর্ণ ম‍্যাচে পাবনা জেলার নতুন পাড়া ফুটবল একাদশ ৩-২ গোলে নারায়ণগঞ্জ জেলার মেরিনার্স ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ‍্যতা অর্জন করে। টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা আগামী শনিবার (২১ অক্টোবর) বিকেল ৪ টায় ক্লাবের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হবে।

প্রথম সেমিফাইনাল খেলার ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ, খেলার প্রথম গোলদাতা, সেরা গোল রক্ষক এবং উদীয়মান খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দিতে এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কার খান, বরাট একতা ক্লাবের সভাপতি ও বরাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের মুন্সী, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক মো. আলমগীর হোসেন, বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. রাজন সরদার, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সদস্য আরিফুল ইসলাম নারু প্রমুখ।

টুর্নামেন্ট সম্পর্কে খেলা পরিচালনা কমিটির আহবায়ক মো. রাজন সরদার বলেন, টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা আগামী ১৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল খেলায় সকল খেলাপ্রিয় মানুষদের বরাট একতা ক্লাবের পক্ষ হতে আমন্ত্রণ রইল।

বরাট একতা ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩