ঢাকা ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

ফরিদপুরে মধুমতির ভাঙ্গন এলাকা পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ১১:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ১৩৫ বার পঠিত

ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলায় মধুমতি নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা মধুখালী উপজেলার কামারখালি ও সালামতপুর এবং আলফাডাঙ্গার বাঁশতলা, দিগনগর খেয়াঘাট সহ বিভিন্নস্থানে প্রায় ৮ কিলোমিটার ভাঙ্গনকবলিত  এলাকা পরিদর্শন করেন।

পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব একেএম ফজলুল হকের নেতৃত্বে এসময় অন্যান্যের সাথে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, অতিরিক্ত সচিব ছায়েদুজ্জামান, যুগ্ম সচিব ড. অঞ্জন কুমার দেব রায়, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, রফিকুল হক সহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় পরিকল্পনা কমিশনের সচিব একেএম ফজলুল হক বলেন, মধুমতির ভাঙ্গনের বাস্তব অবস্থা খুবই ভয়াবহ৷ বর্ষা মৌসুমে ভাঙ্গনের তীব্রতা আরো ভয়াবহ আকার ধারণ করবে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য একটি প্রকল্প জমা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এলাকার মানুষের বাড়িঘর, ফসলি জমি, স্কুল-কলেজ এমনকি সরকারের আশ্রয়ণ প্রকল্প ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা সেটি দেখতেই আজ সরেজমিনে এসেছি। এসময় ভাঙ্গনরোধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

এর আগে প্রতিনিধি দলের সদস্যরা সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শন করেন। এসময় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের বোন হাজেরা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এসময় ভাঙ্গনের ঝুঁকি থেকে বীরশ্রেষ্ঠ জাদুঘর ও তার গ্রাম রক্ষার জোর দাবি জানান। এছাড়া দুপুরে আলফাডাঙ্গার পাচুরিয়া ইউনিয়নের বাঁশতলা এলাকায় ভাঙ্গনকবলিতদের কথা শুনেন প্রতিনিধি দলের সদস্যরা। সাধারণ গ্রামবাসী এসময় ফি বছর মধুমতির ভাঙ্গনে তাদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন।

ফরিদপুরে মধুমতির ভাঙ্গন এলাকা পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

আপডেট সময় : ১১:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩