ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে বিএনপি নেতার প্রতিবাদী সংবাদ সম্মেলন

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:২৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৯৩ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বক্তব্যের খণ্ডিত প্রকাশ ও ভিন্ন খাতে ব্যবহার হওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফরিদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব), ফরিদপুর শাখার উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের বক্তব্যের কিছু অংশ বিকৃতভাবে প্রচার হওয়ায় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ফরিদপুর প্রেসক্লাবে প্রতিবাদী এ সংবাদ সম্মেলন করেন।

প্রেসক্লাবে জুলফিকার হোসেন জুয়েল সাংবাদিকদের বলেন, “গত ১১ জানুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আমি যা বলেছিলাম, তা সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি বরং বক্তব্যের কিছু খণ্ডিত অংশ তুলে ধরা হয়েছে, যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমি কখনোই মেডিকেল কলেজ বন্ধ করার কথা বলিনি। আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।”

সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখেন, কেন্দ্রীয় ছাত্রদল ফরিদপুর মেডিকেল কলেজে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছিলেন ঢাকা থেকে। তাৎক্ষণিক ওই রাতেই ছাত্রদের ব্যানারে একটি মশা মিছিল হয়েছে। সেই মশাল মিছিলে ছাত্রদের ব্যানার হলেও নেতৃত্ব দিয়েছে ছাত্রশিবিরের সাতজন নেতা। এক্ষেত্রে যেখানে রাজনীতি বন্ধই তাহলে মশাল মিছিল করার এখতিয়ার কে দিল?

তিনি আরও বলেন, “ফরিদপুর মেডিকেল কলেজে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই,কলেজে যেনো রাজনীতি উন্মুক্তভাবে পরিচালিত হতে পারে। আমি সাংবাদিকদেরও অনুরোধ করি, বিষয়টি সঠিকভাবে প্রকাশ করতে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে।”

সংবাদ সম্মেলনে ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ফরিদপুরে বিএনপি নেতার প্রতিবাদী সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:২৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬