ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।। আমাকে মন্ত্রী’র দায়িত্ব দিয়ে পুরো রাজবাড়ীকে সম্মানিত করেছেন-জিল্লুল হাকিম

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১৬১ বার পঠিত

আমাকে পূর্ণাঙ্গ মন্ত্রীর পদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী রাজবাড়ী জেলাকে সম্মানিত করেছেন। এ সম্মান আমার নয় এ সম্মান পুরো রাজবাড়ী জেলাবাসীর। আমাকে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আমার ওপর আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যকে সফল করতে পারি এবং বাংলাদেশ রেলপথকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ার পর প্রথম নিজ জেলার মাটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে নেমে তার সংবর্ধনা অনুষ্ঠানে কথা গুলো বলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রেলপথ মন্ত্রী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

দায়িত্ব পাওয়া মন্ত্রণালয়ের মন্ত্রী’র শপথ গ্রহণের পর নিজ জেলায় প্রথম আগমন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় এ সংবর্ধনার আয়োজন করে। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেছা জানান।

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র শেখ আলমগীর হোসেন তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. তুহিন দেওয়ান সহ উপজেলা, পৌরসভা, চার ইউনিয়ন আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।। আমাকে মন্ত্রী’র দায়িত্ব দিয়ে পুরো রাজবাড়ীকে সম্মানিত করেছেন-জিল্লুল হাকিম

আপডেট সময় : ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪