ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার উপহার দিলো রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ১০৭৫ বার পঠিত

জন্মগত ভাবে শারীরিক প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থী জেসমিন (৭) কে একটি হুইল চেয়ার উপহার দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মো. রেজাউল করিম।

রোববার (১৮জুন) রাত ৯ টার দিকে জেলার কালুখালী থানায় ডেকে এনে প্রতিবন্ধী জেসমিনকে এ চেয়ার উপহার দেন তিনি। প্রতিবন্ধী জেসমিন উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের কৃষক মোহাম্মদ জিকু হোসেনের কণ্যা। সে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির প্রমূখ।

এ সময় জেসমিনের মা মরিয়ম বেগম জানান, আমার স্বামী একজন কৃষক। আমাদের পক্ষে একটি হুইল চেয়ার কিনার মত সামর্থ ছিল না। একটি হুইল চেয়ারের জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু কেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। গত কয়ের দিন আগে সাংবাদিক শাহিন রেজা তার ফেসবুক আইডিতে পোস্ট করার পর এ চেয়ার উপহার দেন। আমি এবং আমাদের পরিবার তার প্রতি চির কৃতজ্ঞ।

হুইল চেয়ার পেয়ে আনন্দিত জেসমিন। জেসমিন জানায়, এই চেয়ারে বসে আমি স্কুলে যাব। দাদা বাড়ি যাবো। বন্ধুদের সঙ্গে ঘুরবো। স্যারকে অনেক ধন্যবাদ।

প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার উপহার দিলো রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম

আপডেট সময় : ০৪:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩