পাইকগাছার কপিলমুনি ব্লাড ব্যাংকের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ২৪৬ বার পঠিত

“খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ব্লাড ব্যাংকের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় কপিলমুনি ব্লাড ব্যাংকের আয়োজনে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি মেহেরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা।
এ সময় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই মোঃ জসিম উদ্দিন, আদর্শ লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, কপিলমুনি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদ হাসান, কপিলমুনি ব্লাড ব্যাংকের সভাপতি আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক, রায়হান ইসলাম রাজ, এডমিন আসানুর ইসলাম রনি। ব্লাড ব্যাংকের এডমিন আল আমিন, রক্ত বন্ধু ব্লাড ফাউন্ডেশন চাঁদকাটি প্রতিষ্ঠাতা সকাল ইসলাম, হরিঢালী ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক সিজান আহমেদ প্রমুখ।
এছাড়াও হরিঢালী, কপিলমুনি ব্লাড ব্যাংকের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন।




















