ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

পাইকগাছায় মাত্র দু’ঝুড়ি মাটি কাটার অপরাধে বাড়ীতে হামলা ভাংচুর,লুপাট ও গাছ পালা কর্তন

মো: ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১২:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ২০০ বার পঠিত

খুলনার পাইকগাছায় পুকুর থেকে মাত্র দু’ঝুড়ি মাটি কাটার অপরাধে গরু ব্যাপারির বাড়ি ঘর ভাংচুর গরু বিক্রির টাকা লুট ও গাছ পালা কেটে ব্যাপক ক্ষতি সাধনের ঘটনা ঘটেছে। ভাত-তরকারী ফেলে দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার হাসিমপুর গ্রামের মন্টু সরদারের বাড়িতে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

সরেজমিনে জানাযায়,উপজেলার হাসিমপুর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে মন্টু সরদার সেন্টু খানের নিকট থেকে ৮শতক জমি কিনে বাড়ি-ঘর তৈরি করে ৪বছর ধরে বসবাস করছে। স্থানীয় মৃত কওসার খানের ছেলে রহমান খান সেন্টু খানের নিকট থেকে মন্টু সরদারকে এ জমি কিনে দেন। পাশে রহমান খানদেরও কিছু জমি রয়েছে। মন্টু সরদারের জমি রাস্তার পাশে হওয়ায় জোর করে এওয়াজ বদল করার জন্য চাপ সৃষ্টি করছে। এনিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

ঘটনার দিন দুপুরে মন্টু সরদারের স্ত্রী পুকুর থেকে দু’ঝুড়ি মাটি কেটে বাথরুমের কাজে লাগায়। এঘটনার জের ধরে রাত সাড়ে ১০ টার দিকে জুলফিকার খান, রহমান খান, হাবিবুর খানরা লোকজন নিয়ে মন্টু সরদারের বাড়িতে হামলা চালায়ে মন্টু (৫০), স্ত্রী নারগিস বেগম(৪০), জামাতা ইকরামুল সরদার(৩০)কে মারপিট করে আহত করে। এসময় বসত ভাংচুর করে ঘরে থাকা মন্টুর গরু বিক্রি করার কয়েক লক্ষ টাকা লুট পাট করে। রান্না করা ভাত-তরকারি ফেলে দেয় উঠানে। এসময়
আম, জাম, কলা, সুপারি গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধন করে। এছাড়াও বিনষ্ট করে বাড়ি করার জন্য মজুদ করা ইট।

এ বিষয়ে প্রতিপক্ষ রহমান খান ও জুলফিকার খানের মুঠো ফোনে বারবার কল দিলেও তারা রিসিভ নাকরায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

স্থানীয় সেন্টু খান,তোরাব আলী খানের নিকট জানতে চাইলে তারা বলেন, রহমান খানরা কারো কথা শোনেনা, খুব খাম খেয়ালী। আইন বিচার মানেনা।

পাইকগাছা থানার চলতি দায়িত্ব অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান (তদন্ত) জানান, এ বিষয়ে রাতে মৌখিক ভাবে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছায় মাত্র দু’ঝুড়ি মাটি কাটার অপরাধে বাড়ীতে হামলা ভাংচুর,লুপাট ও গাছ পালা কর্তন

আপডেট সময় : ১২:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫