পাইকগাছায় বিএনপি’র বিভাগীয় রোড মার্চ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৭৭ বার পঠিত

খুলনার পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামী ২৬শে সেপ্টেম্বর ২৩ খুলনায় বিভাগীয় রোড় মার্চ উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌরসভা সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পাইকগাছা প্রেসক্লাবে শনিবার বিকালে পৌর বিএনপি সাবেক সদস্য সচিব সাবেক ছাত্রদল নেতা কাউন্সিলর ইমদাদুল হকের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু,খাইরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা জাবের হোসেন,যুবদল নেতা সখা,কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান, পাইকগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈহিদুজাম্মান মুকুল,সদস্য সচিব কাউন্সিলর সরদার ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন মানিক, সদস্য সচিব যজ্ঞেশ্বর কার্তিক ,পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন,আব্দুস সাত্তার,মিজান জদ্দার,ফারূক হোসেন,আবু হানিফ,ডাঃ শাহাবুদ্দিন, আজাহারুল ইসলাম সানা,সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

























