ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

পাইকগাছায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ১২ বছরের শিশু

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১১:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১১০ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলায় ২২ ডিসেম্বর (শুক্রবার) বিকালে একটি বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।

জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের আমিরুল মোড়ল তার ৫ম শ্রেণি পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী রামনগর গ্রামের আজগর আলীর ছেলে খায়রুল ইসলামের সাথে অবৈধ নোটারি পাবলিকের মাধ্যমে বাল্য বিবাহের আয়োজন করেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আল আমিন সরেজমিনে উপস্থিত হয়ে বাল্য বিবাহ থেকে শিশুটিকে রক্ষা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং বিয়েটি বন্ধ করে দেন।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন পুলিশ সদস্য সহ অন্যান্য উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলের সামনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের কোনো বৈধতা নেই। মেয়েটিকে স্কুলে ভর্তি করে তার লেখাপড়া চালিয়ে যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে।

এ সময় প্রশাসনের উপস্থিতি দেখতে পেয়ে বরপক্ষের লোকজন আগেই পালিয়ে যায়।

পাইকগাছায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ১২ বছরের শিশু

আপডেট সময় : ১১:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩