ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় নালিশি সম্পত্তির বিরোধে তিন নারীকে পিটিয়ে আহত

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১৮১ বার পঠিত

খুলনার পাইকগাছায় নালিশি সম্পত্তির বিরোধে তিন নারীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুরে নালিশি সম্পত্তির উপর এ ঘটনা ঘটেছে।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,উপজেলার কমলাপুর গ্রামের আহসান উল্লাহ গাজীর সাথে একই এলাকার আশরাফ উজ্জামানদের ৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এ জমি নিয়ে আহসান উল্লাহ প্রতিপক্ষদের বিরুদ্ধে সম্প্রতি পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে ১৪৪ ধারা মামলা করেছেন।

যার নং এম আর-১১৪/২৫ যা তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য থানায় প্রেরণ করা হয়। থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল হালিম তদন্তের জন্য উভয় পক্ষকে থানায় ডেকে শুক্রবার উপস্থিত করে শুনানি শেষে নালিশি জমিতে উভয় পক্ষকে যেতে নিষেধ করেন। কিন্ত সে নিষেধ উপেক্ষা করে তারা ঘটনার দিন শনিবার সকাল ৯টায় জোরপুর্বক জমিতে দখলে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা এলোপাতাড়ি মারপিট করে আনছারের মেয়ে সেতারা বেগম (৬০), সেন্টুর স্ত্রী আরিফা খাতুন (২৫) ও আছাফুর রহমানের স্ত্রী মনিরা খাতুন (১৯) কে আহত করে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে প্রতিপক্ষ আমান উল্লাহ বলেন,আমাদের ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে তারা বাঁধা দিলে কথা কাটাকাটি হয়। এ সময় তারা পড়ে যেয়ে আহত হয়।

এ বিষয়ে এম আর-১১৪/২৫ নং মামলার
তদন্তকারী কর্মকর্তা আব্দুল হালিম মুঠোফোনে জানান,বিষয়টি নিয়ে শুক্রবার সকালে উভয় পক্ষকে নিয়ে থানায় বসাবসি হয়। বসাবসি শেষে উভয় পক্ষকে নালিশি জমিতে না যাওয়ার জন্য বলা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই বা এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি।

পাইকগাছায় নালিশি সম্পত্তির বিরোধে তিন নারীকে পিটিয়ে আহত

আপডেট সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫