ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় অবশেষে পৌরসভায় জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ ও বাঁধ নির্মাণ কাজ শুরু

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৮৯ বার পঠিত

খুলনার পাইকগাছায় অবশেষে পৌরসভার জলবদ্ধতা নিরসনে পানি নিস্কাশনের পাকা ড্রেনেজের কাজ শুরু হয়েছে।

একই সাথে ড্রেনেজের দু-ধারের বাঁধের উপর ২’শ বিভিন্ন প্রজাতির লবণ সহিঞ্চু গাছের চারা লাগানোর পরিকল্পনা নিয়েছে পৌর কতৃপক্ষ।
জানাগেছে পাইকগাছা পৌরসভার কাঁচা বাজারের পাশে শিবসা নদীর চর ভরাটী জায়গার উপর দিয়ে শুরু হয়েছে পয় নিস্কাশনের জন্য পাকা ড্রেনেজের কাজ।
যার দু-ধারে নির্মিত বাঁধের উপর ২শতাধিক লবণ সহিষ্ণু গাছের চারাও লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা গেছে।
যার মধ্যে কেওড়া,গরান,গেওয়া,সুন্দরী,গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে।পৌরবাসীর দীর্ঘদিনের দাবী জলাবদ্ধতা নিরাসন ও শহর রক্ষা বাঁধ নির্মাণ।
প্রতিবছর অতিবৃষ্টি,জোয়ারের পানি বৃদ্ধি ও বন্যায় পৌরসভার প্রাণ কেন্দ্র ৭ ও ৮ নং ওয়ার্ড পানিতে তলিয়ে জলবদ্ধতা সৃষ্টি হয়। যাতে জনভোগান্তি চরম আকার ধারণ করে। জনগণের দাবীর প্রেক্ষিতে পৌর কতৃপক্ষ চলতি বছর ড্রেনেজ,তেলাসাইডি বাঁধ নির্মান ও মাটির কাজের পরিকল্পনা নেয়।

গত ২০মে কাজ শুরু হয়েছে। ১৮০ মিটার প্রাথমিক কাজের জন্য ৩লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পরবর্তীতে আরও সম্প্রসারিত হবে বলে পৌর কতৃপক্ষ জানিয়েছ।

এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান নাঈম এন্টারপ্রাইজের সত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন,ডেনেজ নির্মাণ কাজ দ্রুতই শেষ করে ২’শতাধিক গাছের চারাও জনস্বার্থে লাগিয়ে দেব।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন জানান জলবদ্ধতার নিরাসনে বর্ষার আগেই ড্রেনেজ নির্মান কাজ শেষ হলে আর জলবদ্ধতা থাবেনা। এজন্য দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।

পাইকগাছায় অবশেষে পৌরসভায় জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ ও বাঁধ নির্মাণ কাজ শুরু

আপডেট সময় : ০৪:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫