ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করলেন জিল্লুল হাকিম এমপি

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১৮৮ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা রোকেয়া বেগম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হোসেন খান, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব বিশ্বাস, স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর শাকিল, পাটিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বজলুল হক খান।

এছাড়াও এ অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, পাটিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রণালয়ের প্রণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগীতায় ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় আগামী ২ বছর উপজেলার পাটিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭৯ জন শিক্ষার্থী সপ্তাহে ৫ দিন স্কুলে অবস্থান করা কালিন সময়ে দুধ খাওয়ানো হবে।

পাংশায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করলেন জিল্লুল হাকিম এমপি

আপডেট সময় : ০৭:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩