ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় শিক্ষক সমিতির কমিটি ঘোষণা: সভাপতি-সোহরাব,সম্পাদক-নিজাম

বাপ্পারাজ খান- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮১ বার পঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
“এসো অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করি” প্রতিপাদ্য কে সামনে রেখে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমীর অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষগণ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সকল শিক্ষকদের নাম প্রস্তাবের মধ্যমে এবং সকলের সম্মতিক্রমে সভাপতি পদে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম (সোহরাব), সাধারণ সম্পাদক পদে গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার বুলবুল আহমেদ নির্বাচিত হন।

এর পূর্বে গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক এ. মজিদ বিশ্বাস, রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম শেখ প্রমূখ।

এ সময় অতিথিরা শিক্ষকদের অধিকার আদায়ে ও শিক্ষকদের নানাবিধী সমস্যয় একে অপরের সহযোগীতা করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পাংশা উপজেলা শাখার নতুন কমিটি দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন এবং এই কমিটি শিক্ষকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ।

পাংশায় শিক্ষক সমিতির কমিটি ঘোষণা: সভাপতি-সোহরাব,সম্পাদক-নিজাম

আপডেট সময় : ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫