ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় বিএনপি নেতা লিয়াকত আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২৬১ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি  ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান মো. লিয়াকত আলী খানের বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪ টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মো. লিয়াকত আলী খান বলেন, দির্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালীণ সময়ে হামলা মামলা সহ বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছি। মিথ্যা মামলায় জেল খেটেছি। গত ৫ আগস্ট ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পতনের পর একটু স্বস্তি 
ফিরে পেয়েছিলাম। সস্প্রতি আমার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। আমাদের পাংশা উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়ন নদী এলাকা। এই নদী এলাকা থেকে ১৬ বছর অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অবারও অবৈধ ভাবে বালু উত্তোলনে লিপ্ত হয় একটি মহল। আমি সেই বালু উত্তোলনের বিরোধিতা করে রাজবাড়ী, কুষ্টিয়া ও পাবনা জেলা প্রসাসকের সহায়তা নিয়ে বন্ধ করেছি। এ জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সম্প্রতি কে বা কাহারা আমার নাম ব্যবহার করে ফেসবুকে ছড়িয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন লোককে বেধে রেখে জোরপূর্বক তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এ সময় তাদের তাহে দেশীয় তৈরী অস্ত্র দেখা যায়। আমি নাকি তাদেরকে অস্ত্র দিয়ে গরু চরি করতে পাবনায় পাঠিয়েছি। ফেসবুকে ছড়ানো সেই ভিডিও সম্পূর্ণ ভিত্তিহীন। যারা এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে আমাকে হেও ও সম্মানহানি করেছে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এ সংবাদ সম্মেলনে হাবাসপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো.আব্দুল মান্নান প্রামানিক, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মোল্লা, যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি ওহাব প্রামানিক ও বিএনপি নেতা নিজাম উদ্দিন সহ ইউনিয়ন বিএনপির হাজার হাজর কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।

পাংশায় বিএনপি নেতা লিয়াকত আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪