ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় ইউপি চেয়ারম্যানের কাছে হেরে গেলেন দুই বারের উপজেলা চেয়ারম্যান

মো: শামীম হোসেন -পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১৬৬ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৪ হাজার ৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফরিদ হাসান ওদুদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৯৪২ ভোট।

বুধবার (৮ মে) অনুষ্ঠিত ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন, পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারনিং কর্মকর্তা শিরিনা আক্তার বানু।

নির্বাচিত প্রার্থী খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফরিদ হাসান ওদুদ টানা দুইবার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত রাজবাড়ী জেলার পাংশা উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৯০ ভোট। ৭৫ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পাংশায় ইউপি চেয়ারম্যানের কাছে হেরে গেলেন দুই বারের উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় : ১১:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪