ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পরিবহন দ্বন্দ্বে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২৬৬ বার পঠিত

ফের গোল্ডেন লাইন পরিবহনের দ্বন্দ্বের জেরে ধর্মঘটের ঢাকে সোমবার ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে কতৃপক্ষ।

বাস মালিক সমিতি কতৃপক্ষের সাথে কথা বলে জানা যায় রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু দিয়ে ঢাকায় যায়ওয়া আসা করেনা। কিন্তু গোল্ডেন লাইন পরিবহন পদ্মা সেতু হয়ে ঢাকা আসা যাওয়া চলমান রয়েছে। গোল্ডেন লাইন ও রাজবাড়ীর পরিবহণ মালিক পক্ষের সাথে আলেচনা করে তারা নিজেদের মতন ট্রিপ পরিচালনা করছিল। এতে প্রথমে তাদের বাধা দেওয়ায় তারা ঢাকার গাবতলীতে রাজবাড়ীর কাউন্টার গুলোতে ভাংচুর করে। পরে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়। এরপর গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুইটি ট্রিপ চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা এই সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ চালাচ্ছিল। তাই গত শুক্রবার রাজবাড়ী পরিবহণ মালিক গ্রুপের লোকজন বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকায় ফেরত পাঠায়। এতেই দ্বন্দ্ব শুরু হয়।অবশ্য গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্ব নতুন নয়। এর আগেও রাজবাড়ী ঢাকা রুটে গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ ছিল। সে সময় রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হয়। গোল্ডেন লাইন তাদের ইচ্ছামতো ও জবরদস্তি করে ট্রিপ চালানোর কারনে নিজেদের ক্ষতির কথা জানান রাজবাড়ী পরিবহণ মালিক গ্রুপের লোকজন।
এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ পরিবহণ বন্ধ থাকায় যাত্রীরা কাউন্টারের এসে ফেরত যাচ্ছেন। এতে অনেক যাত্রী ভোগান্তিতে পড়ছেন। তারা ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, ব্যাটারি চালিত অটোরিকশা এবং লোকাল বাসে ঘাট পর্যন্ত ভেঙে ভেঙে যাচ্ছেন।
ঢাকার উদ্দেশে আসা আলামিন হোসেন নামের এক যাত্রী বলেন, তিনদিন সরকারি ছুটির কারনে বাড়িতে এসেছিলাম।কিন্তু সরকারী ছুটি শেষে আজ অফিস করতে ঢাকায় যাবো কিন্তু এসে দেখি বাস বন্ধ এতে মারাত্বক ঝামেলায় পরেছি।তার মত আরেক যাত্রী সোহাগ ব্যাপারী বলেন,কিছুদিন আগেও আমি এই একই সমস্যায় পরেছিলাম।আজও আমি বাস স্ট্যান্ড এসে বাস বন্ধের কারনে ঢাকায় যাওয়া নিয়ে সমস্যায় পরলাম।আসলে এ সমস্যা মালিক পক্ষের মাঝখানে বিপদে পরছি আমরা। এখন স্ত্রী, সন্তান নিয়ে ভোগান্তিতে ভেঙে ভেঙে যেতে হচ্ছে।

এ বিষয়ে রাজবাড়ী বাসমালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
রাজবাড়ী বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন, কিছুদিন আগে রাজবাড়ী বাস মালিক সমিতির সাথে আলোচনা না করেই গোল্ডেন লাইন ঢাকা রাজবাড়ী রুটে বাস চালু করে। তখন আমরা বাধা দিলে দুইদিন বাস বন্ধ থাকার পর আলোচনার মাধ্যমে তাদের দুটি বাস চলাচল করার অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু এখন তারা ইচ্ছামত বাস চালু করছে। দুটির স্থানে ছয়টি বাসও চালিয়েছে। এজন্য আমরা তাদের দুটি বাস রেখে বাকি বাস চলাচলে বাধা দেই। এজন্য তারা আমাদের গাবতলী সকল বাসের কাউন্টার বন্ধ রেখে। গোল্ডেন লাইন গায়ের জোরে এসব করছে।

পরিবহন দ্বন্দ্বে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩