ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সকল কে কাজ করতে হবে- মাওলানা আবুল কালাম আজাদ

মোস্তাফিজুর রহমান,কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:৩২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১১০ বার পঠিত

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কেবল সৎ ও যোগ্য নেতৃত্বই পারে দেশকে একটি কল্যাণমূলক পথে পরিচালিত করতে। দেশ পরিচালনায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বে উপহার দিতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মীদের অবশ্যই এগিয়ে আসতে হবে।

গতকাল শুক্রবার ( ৯ ই ডিসেম্বর ) সকাল ৯ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে “দায়িত্বশীল সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ ছাড়াও তিনি দিনব্যাপী ব্যাপকভাবে কয়রা সদর ইউনিয়নে মহিলা সমাবেশ, মহারাজপুর ইউনিয়নের লোকা গ্রামে মহিলা সমাবেশ, ১নং ওয়ার্ডে মহিলা সমাবেশ করেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন,
যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছে তারা কোনদিনও সফল হতে পারবে না। আগামী দিনে এই জাতিকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদেরকে আরো সচেতন হতে হবে। জামায়াতে ইসলামী সকল বাধা অতিক্রম করে তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে। যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র করেছিল তারা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তারাও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া থেকে বিরত থাকুন।

কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সকল কে কাজ করতে হবে- মাওলানা আবুল কালাম আজাদ

আপডেট সময় : ০৮:৩২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬